আজ ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ক্রিসমাস ডে বা বড়দিন উৎসব পালিত হয়। যিশু খ্রিস্টের জন্মের অনেক আগে থেকেই পেগান ধর্ম ২৫ ডিসেম্বর দিনটি বিশেষ ভাবে পালন করা হত। ২৫ ডিসেম্বর পেগান ধর্মাবলম্বীরা সূর্যের আরাধনা করতেন। আর খ্রিষ্টের জন্ম আসলে কখন হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কেউই নিশ্চিত নয়। তেমন কোন মজবুত দলিলাদিও পাওয়া যায়না ইতিহাসে। আজ ২৫ ডিসেম্বর বড় দিন নয় ক্রিসমাস ডে
আর ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে কিংবা বড়দিন হিসেবে পালিত হলেও আসলে এ দিনটি বড়দিন নয়। ২১ জুন সবচেয়ে বড় দিন। সবচেয়ে ছোট দিন ২২ ডিসেম্বর থেকে একটু একটু করে বড় হতে থাকে দিন। ক্রিসমাস ডে কিংবা যিশু খ্রিস্টের জন্মদিন।
২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ক্রিসমাস ডে বা বড়দিন উৎসব পালিত হয়। যদিও খ্রিষ্টের জন্ম আসলে কখন হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কেউই নিশ্চিত নয়। মনকি খ্রিষ্ট ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলেও খ্রিষ্টের জন্ম তারিখ ও জন্ম ইতিহাস সম্পর্কে বিস্তারিত কিছু বলা নেই। তবে এ সম্পর্কিত দুটি প্রচলিত মত পাওয়া যায়। যীশুর মৃত্যুর পর তাঁর আত্মদান স্মরনে ইস্টার সানডে পালন করা হলেও, জন্মদিন পালন করা হতো না।
এমনকি যিশু খ্রিস্টের মৃত্যুর কয়েক শতাব্দী পরেও ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিন হিসেবে নির্দিষ্ট ছিল না। যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে বেশ কয়েকটা তারিখ শোনা যেত। যেমন – ২০ মে, ১৯ এপ্রিল, ১৭ নভেম্বর, ২৮ মার্চ, ২৫ মার্চ এবং ৬ জানুয়ারি।
এনাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও উল্লেখ আছে যে যিশুর জন্মের অনেক আগেই ২৫ ডিসেম্বর দিনটি প্রাচীন রোমান সাম্রাজ্যে পালন করা হত। তাই বলা যেতেই পারে ২৫ ডিসেম্বর বর্তমাল কাল বিশ্বজুড়ে যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হলেও এক সময় এই দিনটি সূর্যের উপাসনা করার জন্য নির্দিষ্ট ছিল। তাই এই দিনের সঙ্গে জড়িয়ে আছে শুধু যিশু খ্রিস্ট নয়, জড়িয়ে আছে সূর্য দেবতার কথাও।
গোটা বিশ্বেই যথেষ্ট উন্মাদনার সঙ্গে পালন করা হয় বড়দিন। ক্রিশ্চান ধর্মাবলম্বীদের কাছে তো বটেই, অন্যান্য় ধর্মের মানুষও এই দিনটি পালন করেন। ঘর-বাড়ি সাজানো, ভালো ভালো খাওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এই বিশেষ উত্সবের দিনটি পালন করা হয়। কারণ এই দিনেই যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল বলে মনে করা হয়।