× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আজ শৈলকুপার আবাইপুর গণহত্যা দিবস ঝোপ আর জঙ্গলে ছেয়ে গেছে গণকবরগুলো

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৪ অক্টোবর’২০১৬ঃ আজ ১৪ অক্টোবর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালে এ দিনে  পাকবাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ মিলে ৪১ জন শহীদ হন। তাই দিনটি আবাইপুর ট্রাজেডী দিবস হিসাবে পরিচিত।

তবে আজ অবহেলিত শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরগুলো। ঝোঁপ আর জঙ্গলে ছেয়ে গেছে গণকবর গুলো। গণকবরগুলো চি‎হ্নিত করতেও এখন হিমশিম খায় এলাকাবাসী। নতুন প্রজন্মের মানুষ ভুলতে বসেছে এই এলাকার মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা, রক্তাক্ত ইতিহাসের কথা।

এলাকাবাসি ও স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের  অক্টোবর মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। মুক্তি যুদ্ধের  ৯ মাস  ঝিনাইদহের শৈলকুপা উপজেলা জুড়ে ছিল মুক্তিযোদ্ধাদের দাপট। শৈলকুপার আবাইপুর এলাকায় ছিল মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি। ১৩ অক্টোবর দুপুরে মুক্তিযোদ্ধারা খাওয়া দাওয়া শেষে খবর পান পাক বাহিনী মাগুরার শ্রীপুর উপজেলার খামার পাড়া বাজারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাদের গতি শৈলকুপা অভিমুখে। এমন খবরে ১২৫ জনের একদল মুক্তিযোদ্ধা আবাইপুরে তাদের প্রতিহত করার পরিকল্পনা নেয়। তাদের নের্তৃত্বে ছিলেন এয়ারম্যান মুজিবর রহমান। এয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিতা ও গোলাম রইচ তিনভাগে বিভক্ত হয়ে সহযোদ্ধাদের নিয়ে বাংকার খুড়ে অবস্থান নেন। এ খবর পাক সেনাদের স্থানীয় চরেরা তাদের কাছে পৌঁছে দেয়। ১৪ অক্টোবর ভোর রাতে পাক সেনা ও রাজাকাররা পিছন দিক থেকে মুক্তি যোদ্ধাদের অবস্থান গুলোর উপর সাড়াশী অভিযান শুরু করে। মুক্তিযোদ্ধাগণ পাল্টা জবাব দেন। আধা ঘন্টা মত যুদ্ধ চলে। এরপর মুক্তিযোদ্ধাগণ পিছু হঠে। পাক সেনারা বাংকারের ভিতর গুলি ও ব্যায়োনেট চার্জ করে মুক্তিযুদ্ধাদের হত্যা করে।

এ যুদ্ধে পাক সেনাদের একজন লেফট্যানেন্ট নিহত হয়। তাদের পক্ষেও ক্ষয়ক্ষতি হয়। সকাল হলে পাক সেনা ও রাজাকাররা শৈলকুপায় চলে যায়। সাথে নিয়ে যায় ৫ জন বন্দী মুক্তিযোদ্ধাকে। তাদের শৈলকুপা ব্রিজের দক্ষিন পাশে পিটিয়ে হত্যা করে গণকবর দেয়। সকালে আবাইপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের লাশ গুলো স্থানীয় মানুষ একত্রিত করে ইউনিয়ন পরিষদের পাশে, পানি উন্নয়ন বোর্ডের ভিতর ও জিকে খালের পাড়ে গণ কবর দেয়। স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও শহীদদের গণকবর গুলো সংরক্ষণ করা হয়নি।

স্থানীয় মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, শহীদদের গণকবরগুলো সংরক্ষণ করা হয়নি। এখন সেখানে ঝোপঝাড়। মানুষ যেতেও ভয় পায়। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের কবরগুলো এতো অবেহিলত অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত এই গণকবরগুলো সংরক্ষণের দাবী জানান তিনি।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। বর্তমান সরকার এ ব্যাপারে একটি পরিকল্পনা নিয়েছেন। আগামী ২০১৭ সালের মধ্যেই এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে তিনি আশ্বস্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..