× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

আজ বছরের শেষ ম্যাচ হিসাবে মাঠে নামছে রিয়াল, বার্সা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বুধবার এ বছরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রিয়াল। লা লিগায় তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

রিয়ালের জন্য বছরটা হতাশার হলেও ঠিক তার উল্টো চিত্র ছিল তাদের প্রবলপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। পুরো বছরটাই দুর্দান্তই কেটেছে কাতালানদের। এ বছর লুইস এনরিকের দল শিরোপা জিতেছে মোট পাঁচটি। বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে তারাও। একই দিন এ বছরে নিজেদের শেষ ম্যাচে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ন্যু ক্যাম্পে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

বছরটা হতাশার কাটলেও শেষটা জয় দিয়ে রাঙিয়ে রাখতে চায় রিয়াল। নিজেদের সবশেষ ম্যাচে রায়ো ভায়েকানোকে ১০-২ গোলে উড়িয়ে দিয়ে ছন্দেও আছে রাফায়েল বেনিতেজের শীষ্যরা। লা লিগার শিরোপা লড়াইয়ে থাকতে হলে রিয়াল সোসিয়েদের বিপক্ষেও জয় চাই ক্রিস্টিয়ানো রোনালদো-গ্যারেথ বেলদের। বর্তমানে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলেও ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

লা লিগার শীর্ষে থাকা বার্সা সদ্যই ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড তৃতীয় শিরোপা জিতে ঘরে ফিরেছে। দারুণ ছন্দে আছেন বার্সার আক্রমণভাগের ত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মেসি-নেইমার না থাকলেও সুয়ারেজ হ্যাটট্রিক করে দলকে ফাইনালে তোলেন। আর ফাইনালে ‘এমএসএন’ ত্রয়ী একসঙ্গে মাঠে নামায় রিভার প্লেটকে উড়িয়ে দিয়ে ট্রফি ঘরে তোলে বার্সা।

২০১৫ সালে সবচেয়ে বেশি গোল করেছে বার্সাই (১৭৬ গোল)। এবার আরেকটি রেকর্ডের হাতছানিও আছে তাদের সামনে। রিয়াল বেতিসের বিপক্ষে তিনটি গোল করলে স্পেনের দলগুলোর এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড গড়বে বার্সা। ২০১৪ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১৭৮ গোল করে রেকর্ডটি দখলে রেখেছে রিয়াল মাদ্রিদ।

বার্সার সেরা তারকা মেসিও দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামলেই বার্সার জার্সিতে ৫০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলবেন আর্জেন্টাইন তারকা। এ পর্যন্ত বার্সার হয়ে ৪৯৯ ম্যাচে ৪২৪ গোল করেছেন সাতটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা ফুটবলের এই খুদে জাদুকর।


এ ক্যটাগরির আরো খবর..