× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

আজ নিজাম হাজারীর এমপি পদে বৈধতা নিয়ে রায়

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সরকারদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ফেনী-২ আসনের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের বিষয়ে রায় ঘোষণা করা হবে আজ বুধবার।

বিচারপতি মো. ইমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে।

এর আগে ৩ আগস্ট নিজাম উদ্দিন হাজারীর পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও রিটকারীর পক্ষে কামরুল হক সিদ্দিকী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী।

রিট আবেদনকারীর আইনজীবী কামরুল হক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, নিজাম হাজারীর সাজা খাটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের সমাধান হতে হবে। এ বিষয়ে রুলের শুনানি শেষ হয়েছে। ১৭ আগস্ট এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

নিজাম হাজারীর আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, এই রিট আবেদন জনস্বার্থ মামলা হিসেবে চলতে পারে না। কারণ, জনস্বার্থ মামলা হিসেবে গণ্য হতে যেসব উপাদান দরকার হয়, সেগুলো এর মধ্যে নেই।

‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে নিজাম উদ্দিন হাজারীকে নিয়ে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ছয় মাস কম সাজা খেটে ২০০৫ সালের ১ ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান, যা কারা কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনে উঠে আসে।

এর আগে একটি পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে নিজাম হাজারীর সংসদ সদস্যপদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া। ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট সংসদ সদস্য পদে থাকার প্রশ্নে রুল জারি করেন।

রিটে বলা হয়, সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে। সে হিসেবে, নিজাম হাজারী ২০১৫ সালের আগে সংসদ সদস্য হতে পারেন না। অথচ তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..