ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ আগস্ট’২০১৬: ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

বুধবার সকালে ঝিনাইদহ সরকারী কেসি কলেজ চত্বর থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন এর সভাপতিত্বে সেসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাসসহ অন্যানোরা। এসময় কেসি কলেজ ছাত্রলীগ, ঝিনাইদহ কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেসময় বক্তারা, সিরিজ বোমা হামলার সাথে জড়িতদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।