× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক

আজ ইসকনকে নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
হেফাজতের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার ইস্যুতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি চলমান। ইসকনকে নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এ সময় মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জালালুদ্দীন, মুফতি বশিরুল্লাহ, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা এনামুল হক মুসা, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা শরিফ উল্লাহ, মুফতী আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শরিফ হোসাইন, মাওলানা বশিরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..