× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

ডেস্ক

বিকেলে আছড়ে পড়তে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘নানমাডল’

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
বঙ্গোপসাগরের লঘুচাপ

জাপানের উপকূলের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নানমাডল’। স্থানীয় সময় আজ রবিবার বিকেলে উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে যাচ্ছে ঘূর্ণিঝড়টি।

রয়টার্স জানিয়েছে, ঝড়টির তাণ্ডবের আশঙ্কায় ‘বিশেষ সতর্কতা জারি’ করা হয়েছে। এছাড়া প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণ কিউশু অঞ্চলের কাগোশিমা, কুমামোতো, মিয়াজাকির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কাগোশিমা অঞ্চলের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া বিভাগ।

গতকাল শনিবার সন্ধ্যায় টাইফুন নানমাডলকে ভয়াবহ উল্লেখ করা হয়েছে। মিনামি দাইতো দ্বীপের উত্তর-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থানের সময় ঘণ্টায় ২৭০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইছিল।

আজ রবিবার কাগোশিমা অঞ্চলের উপকূলে ঝড়টি উঠে আসার পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বিভাগের প্রধান রিউতা কুরোরা সংবাদিকদের জানিয়েছেন, শক্তিশালী ঝড়, উঁচু ঢেউ এবং রেকর্ড বৃষ্টি হতে পারে।

তিনি আরো বলেছেন, বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা দ্রুত ত্যাগ করা উচিত। এটি খুবই বিপজ্জনক টাইফুন। বাতাস এতটাই প্রবল হবে যে, বাড়ি-ঘর ভেঙে পড়তে পারে। বন্যা ও ভূমিধসের ব্যাপারেও সতর্কবার্তা দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..