× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

আগৈলঝাড়ায় মেয়ে জামাতার পাওনা টাকার জন্য বৃদ্ধ শ্বশুরকে বেধে নির্যাতন

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মেয়ে জামাতার কাছে পাওনা টাকা আদায় করতে বৃদ্ধ শ্বশুরকে গাছে বেধে নির্যাতনের অভিযোগ করেছে শ্বশুর। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার যবসেন গ্রামের মোঃ হাবিবুর সিকদারের মেয়ে জামাতা বরগুনা জেলার আমতলী এলাকার হারুন-অর-রশিদ শ্বশুর বাড়ি যবসেন এলাকার ৭-৮জনের  কাছ থেকে বিদেশে নেয়ার নামে প্রায় দশ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে যবসেন ক্লাবে এক শালিস বৈঠক বসে। শালিস বৈঠকে পাওনাদারসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি হাবিবুর সিকদারের কাছ থেকে জোর পূর্বক সাদা ষ্ট্যামে স্বাক্ষর আদায়ের চেষ্টা করে। তিনি স্বাক্ষর না দেয়ায় তার জামাতা হারুন-অর-রশিদকে তিন দিনের মধ্যে হাজির করতে না পারলে সমুদয় টাকা তাকে পরিশোধ করার সিদ্ধান্ত দেন। শুক্রবার হাবিবুর শিকদার যবসেন মসজিদে নামাজ পরে বের হওয়ার সাথে সাথে একই এলাকার হালিম পাইক, পলাশ পাইক, লোকমান সিকদার ও মাসুম সিকদার তাকে একটি আম গাছের সাথে রশি দিয়ে বেধে রাখে।

পরে তাকে বাধন মুক্ত করে সাবেক ইউপি সদস্য সরোয়ার সিকদারের বাড়ি নিয়ে যায়। এসময় পাওনাদার মনু সিকদার তাকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখার অভিযোগ করেন বৃদ্ধা হাবিবুর সিকদার। পাওনাদারদের বাধা দিতে গিয়ে ইউপি সদস্য সরোয়ার সিকদারের স্ত্রী মুকুল বেগম ও তার ছোট ভাই ফজলু সিকদার আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাবিবকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।


এ ক্যটাগরির আরো খবর..