আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় ফকির মোহাম্মাদ আলী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলাম মান্নান ভূইয়া’র সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফকির মোহাম্মাদ আলী মেমোরিয়াল ট্রাষ্টের প্রধান উপদেষ্টা আবু সাঈদ নান্টু ফকির, মোহাম্মদ আলী মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান আবু সাহাদৎ লাবলু, পয়সারহাট স্কুল আন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বাবু, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মিয়া, ব্যাবসায়ী আবুল বাশার ছিন্টু প্রমুখ।
এ সময় রাজিহার মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ও বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থীসহ ফকির মোহাম্মাদ আলী মেমোরিয়াল ট্রাষ্ট এর কর্মী মাসুদ হোসেন, মোরশেদ রানা, রোকন, আহাদুল, সাজ্জাদ, সাগর, সজিব, নিরীপেন ও ইমরান হোসেন উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১টি করে ছাতা, ৮ টি করে খাতা, ১৪ টি করে কলম, ১টি করে জ্যামেতী বক্স, ১টি করে ফাইল, ১টি করে স্কেলসহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।