× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আগৈলঝাড়ায় মহিলাসহ ১২জনকে কুপিয়ে আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ১২জনকে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়েছে। ধমীয় অনুষ্ঠানের খাবারের সময় হামলায় অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এ সময় হামলা কারীরা ৩টি বসত ঘর ভাংচুরসহ খরের গাদায় আগুন দেয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাপাচুপা গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে ৯ বছরের ছেলে শুভ রায় বাড়ির পাশের রাস্তা বসে একই এলাকার ২৪ বছরের স্বপনকে ছালাম দেয়। এ ঘটনার ক্ষুব্ধ হয়ে বিকেলে সঞ্জয় বল্লভ, প্রকাশ বল্লভের নেতৃত্বে ২০-২৫জনের একটি দল কার্তিকের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে খাবারে সময় দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে হামলা করে। হামলায় হরেন বল্লভ(৬০),নিহার বল্লভ(৩০), সুমন(২৮), নিকুঞ্জ(৩০), অমৃত(২৫), নমিতা রানী(৩০), সরোজিনি(৫৫), অরবিন্দু(২৩), নিরাঞ্জন বল্লব (৬৫), শুভ রায়(৯)সহ ১২জনকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

এসময় হামলাকারীরা কার্তিক, নিরাঞ্জন ও কৃষ্ণকান্তর বসত ঘর কুপিয়ে ও পিটিয়ে ভাংচুর করে। আতংকের জন্য কার্তিকের খরের গাদায় আগুন দেয় হামলাকারীরা। গুরুতর আহত ৬জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হরেন বল্লবের ছেলে অমল বল্লব বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা কয়েছে। পুলিশের এসআই এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..