আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রত্যন্ত বিলাঞ্চলের ১০ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।
জানাগেছে উপজেলার বাগধা ইউনিয়নের বিলাঞ্চল বলে খ্যাত আস্কর নাঘিরপাড় গ্রামের প্রত্যন্ত বিলে দীর্ঘদিন যাবৎ বিদ্যুতের সুবিধা বঞ্চিত ছিল ১০টি পরিবার।
দীর্ঘদিন ভোগািন্তর পর অবশেষে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ব্যবস্থাপক মোঃ হযরত আলীর প্রচেষ্টায় ওই ১০ পরিবারে শনিবার বিকালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সংযোগ প্রদানকালে লাইন টেকনিশিয়ান সৈয়দ জাকির, দীলিপ বাড়ৈ, প্রবীর বিশ্বাস ননী প্রমুখ উপস্থিত ছিলেন।



