× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

আগৈলঝাড়ায় বাড়ির দখল ও জমির বিরোধকে কেন্দ্র হামলা-সংর্ঘষে মহিলাসহ আহত হয়েছে ২০জন

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ জুন, ২০১৭

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির দখল ও জমির বিরোধকে কেন্দ্র হামলা-সংর্ঘষে মহিলাসহ আহত হয়েছে ২০জন। আহত ১২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের জয়নাল শাহ ও আমির আলীর মধ্যে বাড়ির জায়গা নিয়ে সংর্ঘষের ঘটনায় জাহানারা বেগম(৫০), সোহাগ(২৪), মিম(২৫) আহত হয়েছে। অন্যদিকে রাজিহার গ্রামের সাবেক ইউপি সদস্য লিটন হাওলাদারের কাছ থেকে একই গ্রামের বংকিম রায় বাড়ি ক্রয় করে বসবাস করে। বৃহস্পতিবার ওই বাড়ি লিটনের ভাই জসীম, রিপন হাওলাদারের নেতৃত্বে হামলা চালিয়ে বসত ঘর মালামাল ভাংচুর করে। বাধা দিতে গেলে বংকিম, তার স্ত্রী শিল্পী, শিশু পুত্র কৌশিক, মিতা ও মনিকা আহত হয়।

পূর্ব বিরোধের জের ধরে পয়সারহাটে প্রতিপক্ষের হামলা সোনিয়া বেগম , আনিচ ফকির আহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাখি বেগম, নাজিরা বেগম, গোলাম রাব্বি, হালিমা বেগম ও কাওছার মোল্লা আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পিতা আমির আলী, ছেলে মিজানুর রহমান ও সিরাজুলকে এসআই মিজানুর রহমান বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে ।


এ ক্যটাগরির আরো খবর..