আগৈলঝাড়ায় অজ্ঞান পার্টির সদস্যকে ধরে পুলিশে সোপর্দ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ- বরিশালের আগৈলঝাড়ায় একটি পরিবারে খাদ্যে নেশা দ্রব্য মিশানোর সময় এক অজ্ঞান পার্টির সদস্যকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এঘটনায় বিষ প্রয়োগে মানুষ হত্যার প্রচেষ্টায় থানায় মামলা দায়ের হয়েছে।

থানা ও স্থ্নাীয় সূত্রে জানাযায় শনিবার সন্ধায় উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে সাবেক ইউপি সদস্য ফকরুল ইসলামের বাড়িতে খাবারের ঘরে অজ্ঞান পার্টির লোকজন খাদ্যে নেশা দ্রব্য মিশিয়ে পালানোর সময় রুবেল বেপারী (৩০) নামের এক সদস্যকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের সোপর্দ করা হয়েছে।

এঘটনায় ওই রাতেই আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এস, আই হাবিবুর রহমার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেলের কাছ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাচ  দিনের রিমান্ট চাওয়া হয়েছে। রুবেল বেপারী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর দরজ গ্রামের তালেব বেপারীর ছেলে। রুবেলকে বরিবার আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।