× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের বিক্ষোভ

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের পিএমপি(মাইনর) মেন্টেনেন্স খাতে ঠিকাদাররা বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার দুপুরে সড়ক ও জনপথ ভবনের সামনে ঠিকাদার সমিতি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি অফিস চত্বর প্রদক্ষিণ করে। মিছিল শেষে সড়ক ভবনের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার সমিতির সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক বাবুল আজাদ,ঠিকাদার সোরোয়ার জাহান বাদশা,রাশিদুর রহমান রাসেল,জেএম রফিকুল আলম সোহরাব হোসেন বিশ্বাস ও কাজী কামাল আহম্মেদ প্রমূখ।বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে ঠিকাদাররা বলেন, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের গত ২০১১-১২ অর্থ বছরে ৪৮টি কাজের  কোটি ৩৩লাখ টাকা ও ২০১২-১৩ অর্থ বছরের ৫৭টি কাজের  ৪ কোটি ৯০ লাখ ৫২হাজার টাকা বিল বকেয়া রয়েছে। বিভিন্ন সময়ে অফিসটিতে ধর্ণা দিয়েও তারা পাওনা টাকা পাচ্ছে না। ফলে ঠিকাদাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে ধার-দেনা করে সংসার চালাতে বাধ্য হচ্ছে। দাবি মানা না হলে আগামী ৩১ মে পর থেকে লাগাতর কর্মসূচী পালন করবেন বলে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..