× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে দিন মজুরের বসত ঘর পুড়ে ছাই

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ দোকান

বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে একজন দিন মজুরের বসত ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বর্তমানে ওই নিমজুর পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে।

উপজেলার বাকাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর হেমায়েত সিকদার জানান, পয়সা গ্রামের বাসিন্দা দিনমজুর আবু বকর বয়াতির বসতঘরে শুক্রবার বিকেলে আগুন লাগে। আগুন দেখে আপাশের লোক আসার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময়ে ঘরে আবু বকরের শিশুপুত্র ঘরে মধ্যে থাকলেও আগুন দেখে সে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সাকিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন শনিবার দুপুরে তার অফিস ষ্ঠাফদের ঘটনাস্থলে পাঠিয়ে প্রাথমিক পর্যায়ের সহযোগী করেছেন। পর্যায়ক্রমে তার বসত ঘর নির্মাণেও সহায়তা করা হবে বলে জানিয়েছেন পিআইও মো. মোশারফ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..