× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়া গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৪

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
গরুর হাটে চাঁদাবাজি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা এলাকার একটি অস্থায়ী কোরবানির গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে চারজন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে।

এ ঘটনায় উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের মৃত আকফাত আলী বখতিয়ারের ছেলে মাসুদ বখতিয়ার বাদি হয়ে ছয় জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলো- আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজভি বখতিয়ার, সাইফুল ইসলামের ছেলে শাওন বখতিয়ার, মৃত জাকির হোসেনের ছেলে অপু বখতিয়ার, মৃত জমির উদ্দিনের ছেলে শফিক বখতিয়ার।

এজাহারভূক্ত অপর দুই আসামি একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে সুইট বখতিয়ার ও মৃত মকবুল হোসেনের ছেলে আজিজুল বখতিয়ারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।
বাদি মাসুদ বখতিয়ার এজাহারে উল্লেখ করেছেন, কোরবানি উপলক্ষে পূর্ব পয়সা এলাকায় উপজেলা প্রশাসনের অনুমোদনকৃত অস্থায়ী গরুর হাট ইজারা নিয়েছেন স্থানীয় জামাল বখতিয়ার। তিনি (মাসুদ) ইজাদারের নিয়োগকৃত লোক হিসেবে হাটের খাজনা উত্তোলন করছেন।

মাসুদ বখতিয়ার জানান, গত ৪ জুন (বুধবার) সন্ধ্যায় আসামিরা সদলবলে গরুর হাটে প্রবেশ করে প্রভাব বিস্তারের মাধ্যমে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে মারধর করে। এসময় হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।

একপর্যায়ে ওই গরুর হাটে ডিউটিরত থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে আসামিরা পুলিশের ওপর চড়াও হয়। খবর পেয়ে থানার একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে উল্লেখিত চারজনকে আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা পালিয়ে যায়। ওই রাতেই মাসুদ বকয়ার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..