× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল-আগৈলঝাড়া-খুলনা রুটের পরিবহন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ফরিদপুরে পরিবহন ধর্মঘট

বরিশাল-গৌরনদী-আগৈলঝাড়া ভায়া খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মালিক সমিতির বিরুদ্ধে। এতে ওই রুট দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন। চাঁদা আদায়ের ভীন্ন কৌশল হিসেবে রুটটি বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগি গাড়ির মালিকরা।

গৌরনদী-আগৈলঝাড়া-খুলনা রুটে চলাচলকারী পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চালু হওয়ার পর থেকে রুটটি ব্যবহার করে বরিশাল, পটুয়াখালি, কুয়াকাটা, ভোলার যাত্রীরা কম সময়ে গোপালগঞ্জ, খুলনা ও যশোরে যাতায়ত করতো। এই রুটে বিআরটিসি, চাকলাদার, সেভেন ডিলাক্স, সেভেন স্টার সহ কমপক্ষে ১২টি পরিবহনের বাস যাত্রী সেবা দিয়ে আসছিলো। গত এক মাস যাবত সড়কটি দিয়ে কোন পরিবহন যেতে দেওয়া হচ্ছেনা।

রাজিব পরিবহনের সুপারভাইজার সাগর হোসেন, আগৈলঝাড়ার কাউন্টার পরিবহনের মালিকসহ একাধিক গাড়ির সুপারভাইজার-চালকরা অভিযোগ করে বলেন, গৌরনদী ভায়া গোপালগঞ্জ সড়ক দিয়ে খুলনা-যশোরগামী যাত্রীরা স্বল্প সময়ে নিরাপদ ভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারতো। গত এক মাস যাবত গৌরনদী ভায়া গোপালগঞ্জ সড়ক বন্ধ করে দিয়েছে বরিশাল বাস মালিক সমিতির লোকজন। যে কারনে কোন পরিবহন এই রুট ব্যবহার করে যেতে পারছেনা। ফলে টেকেরহাট হয়ে খুলনা-যশোর যেতে হচ্ছে তাদের। এতে একদিকে যেমন যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে, অপরদিকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দুই ঘন্টা সময় বেশি লাগতেছে।

একাধিক যাত্রীরা অভিযোগ করে বলেন, মালিক সমিতির খামখেয়ালিপনা ও হটকারী সিদ্ধান্তের কারনে যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। মালিক সমিতির দায়িত্বজ্ঞানহীন এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।

সেভেন ডিলাক্স পরিবহনের মালিক ওবায়দুল হক অভিযোগ করে বলেন, বিগত ২০০৯ সাল থেকে বরিশাল ভায়া গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়ক দিয়ে তার পরিবহনসহ একাধিক পরিবহনের বাস চলাচল করে আসছে। এতোদিন কোন সমস্যা না হলেও গত একমাস ধরে এই রুটে সকল পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতির লোকেরা। এতে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি বেড়েছে, অপরদিকে সময় ও তেল অপচয় হচ্ছে। এনিয়ে একাধিকবার মালিক সমিতির সঙ্গে দেনদরবার করেও সুরাহা পাচ্ছিনা। পরিবহন চলাচলের জন্য কোন চাঁদা চাওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়েই রয়েছে।

এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, লোকাল যাত্রী পরিবহন করার দায়ে রুটটি বন্ধ করা হয়েছে। রুট বন্ধের ক্ষমতা মালিক সমিতির রয়েছে কিনা জানতে চাইলে তাদের মালিক সমিতির অফিসে যেতে বলেন।

এবিষয়ে বরিশাল বিআরটিএ’র বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, রুট বন্ধ করার ক্ষমতা বাস মালিক সমিতির নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

এব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..