× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

আগামী ৯ জুন ২০টি উপজেলায় নির্বাচন আজ শুক্রবার রাত ১২টা থেকে সব ধরনের প্রচার বন্ধ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৭ জুন, ২০২৪
মনোনয়নপত্র জমা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের স্থগিত ২০টি উপজেলায় নির্বাচন আগামী ৯ জুন। ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করার বিধান রয়েছে আইনে৷ সেই হিসেবে আজ শুক্রবার (০৭ জুন) মধ্যরাত ১২টায় সব ধরনের প্রচার বন্ধ করতে হবে। এই সময়ের পর প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ প্রচার চালালে জরিমানা এমনকি প্রার্থিতা বাতিলের ঝুঁকিতেও পড়তে পারেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ৯ জুন সকাল ৮টায় স্থগিত ২০টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হবে৷

৯ জুন যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো- বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা।

গত ৮ মে থেকে দেশের উপজেলাগুলোয় ভোট করেছে ইসি, যা শেষ হবে ৯ জুন। তবে কয়েকটি উপজেলায় এখনও মেয়াদপূর্তি না হওয়ায় ভোট হবে আগামী বছর।


এ ক্যটাগরির আরো খবর..