× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আগামী ৬ অক্টোবর কালীগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের উপ-নির্বাচন

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সংরক্ষিত (১,২,৩) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ি ১ থেকে ৪ সেপ্টেম্বর ছিল মনোয়নপত্র ক্রয়, ৫ সেপ্টেম্বর মনোয়নপত্র জমা দানের শেষ তারিখ, ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংরক্ষিত (১,২,৩) আসনের উপ-নির্বাচনে মহিলা কাউন্সিলর পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন। উক্ত ওয়ার্ডের যে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আঞ্জুয়ারা বেগম , মোছাঃ শাবানা আক্তার শিখা, মোছাঃ আনোয়ারা খাতুন, পারুল বেগম, ছবি রানী দেবনাথ ও মোছাঃ মমতাজ বেগম। সংরক্ষিত (১,২,৩) ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১১ হাজার ৫২৬ জন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও  সহকারি রিটানিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, গত ১৭/০৬/২০১৬ ইং তারিখে কালীগঞ্জ পৌরসভার উক্ত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম মৃত্যু বরণ করলে আসনটি শূণ্য হয়। ওই আসনে আগামী ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..