× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

পি আই ডি

আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ঢাকা: আগামী ফিফা বিশ্বকাপে দর্শকদের জন্য বিনামূল্যে খেলা সম্প্রচার অব্যাহত রাখার পাশাপাশি বিজ্ঞাপনের বাজারকে কাজে লাগিয়ে উল্লেখযোগ্য আয় করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য

রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি বলেন, এবার সরকারি রাজস্বের কোনো অর্থ ব্যয় না করেই সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ সম্প্রচারকে আরও লাভজনক উদ্যোগে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর জন্য ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা, দূরদর্শী পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনার ফলে দেশের ফুটবলপ্রেমীরা কোনো অতিরিক্ত সরকারি ব্যয় ছাড়াই বিশ্বকাপের খেলা উপভোগ করার সুযোগ পেয়েছেন।

তিনি জানান, সরকারের কৃচ্ছ্রসাধন নীতির মধ্যেও যাতে সাধারণ মানুষ বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুসরণ করে বিকল্প সম্প্রচার কাঠামো তৈরি করা হয়, যা সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

এ সফল উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

দেশের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, সাবেক তারকা খেলোয়াড় এবং বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদকমুক্ত, সুস্থ ও ইতিবাচক সমাজ গড়ে তোলার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি করাও সম্ভব হবে। সরকার খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এবার শূন্য ব্যয়ে বিশ্বকাপ সম্প্রচারের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা হয়েছে। আগামী বিশ্বকাপে লক্ষ্য থাকবে শুধু বিনামূল্যে খেলা দেখানো নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে উল্লেখযোগ্য আয় করে বিশ্বকাপ সম্প্রচারকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করা।


এ ক্যটাগরির আরো খবর..