× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে সব কেন্দ্রেই থাকবে সিসি ক্যামেরা -ইসি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
সব কেন্দ্রেই থাকবে ক্যামেরা

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে ২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রত্যাশা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকক্ষেই সিসি ক্যামেরা বসানোর কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সব কেন্দ্রের জন্য দুই লাখের বেশি সিসি ক্যামেরার প্রয়োজন আর খরচ হবে ১২ থেকে ১৪ কোটি টাকার মতো বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শুরু থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ভোট ব্যবস্থাপনাকে অধিক স্বচ্ছ করে তোলার কথা বলছেন। তারই অংশ হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও ব্যবহার করা হয়েছে ৮৫০টি সিসি ক্যামেরা। প্রতি ভোটকক্ষ এবং ভোটকেন্দ্রের প্রবেশ পথে এই যন্ত্র বসিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকেও তারা ভোট পর্যবেক্ষণ করেছেন। আর এই কারণেই সহিংসতা এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।

কুসিকের সাফল্যের পর এবার আরও বড় আকারে চিন্তা করছে ইসি। এক্ষেত্রে সংসদ নির্বাচন পুরোটাই তারা সিসি ক্যামেরার আওতায় আনতে চায়। তবে এই সাপোর্ট কোনো প্রতিষ্ঠান দিতে পারবে কি-না, তা নিয়েই বরং চিন্তিত তারা।

জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা করা হয়। এর আগে আগস্টে একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়। একটি আসনে নির্বাচন না হওয়ায় (সে সময় গাইবান্ধা-৩ আসনের একজন প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানকার ভোট পিছিয়ে দেওয়া হয়েছিল। ) ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্রের দুই লাখ সাত হাজার ৩১২টি ভোট কক্ষে ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। কিন্তু বর্তমানে ভোটার সংখ্যা রয়েছে ১১ কোটি ৩২ লাখের বেশি। চলমান হালনাগাদ শেষে ভোটার আরও ৫০ লাখের মতো বাড়বে। সেই হিসেবে ভোটকেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যাও বাড়বে। তাই সিসি ক্যামেরার প্রয়োজন হবে অন্তত দুই লাখ।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, আমরা সব ভোট কক্ষেই সিসি ক্যামেরা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আরও বেশি সংখ্যক সিসি ক্যামেরা দেওয়া পরিকল্পনা আছে। নির্বাচনকে স্বচ্ছ করার জন্য আমরা যা যা দরকার সবই করার পরিকল্পনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..