× Banner
সর্বশেষ
এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন – শিক্ষামন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই – বাণিজ্যমন্ত্রী নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনো বিকাশমান – বাণিজ্যমন্ত্রী বেনাপোল পৌরবাসীর সেবায় মেয়র নির্বাচনে অংশ নিতে চান মোস্তাফিজ্জোহা সেলিম যশোর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -২  বাণিজ্যমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক নিরাপদ পানি-স্যানিটেশন উন্নয়নে পিকেএসএফের ৬০০ কোটি টাকা বরাদ্দ ঈদযাত্রায় ট্রেনের অগ্রীম টিকেট মিলবে ৩ মার্চ থেকে, চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আকতার প্রোপার্টিস-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি গুলশানে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়ে আকতার প্রোপার্টিস থেকে ফ্ল্যাট ক্রয়ে মূল দামের উপর ৫ শতাংশ ছাড় পাবেন হোম লোন গ্রাহকরা। ফলে গ্রাহকদের নিজেদের স্থায়ী ঠিকানার জন্য দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এবং আকতার প্রোপার্টিস-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকতার  বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-

জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস, প্রাইম ব্যাংক পিএলসি; আকতার প্রোপার্টিস-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাজ্জাদ মাসুদ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..