× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল পৌরবাসীর সেবায় মেয়র নির্বাচনে অংশ নিতে চান মোস্তাফিজ্জোহা সেলিম

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
বেনাপোল পৌরবাসীর সেবায় মেয়র নির্বাচনে অংশ নিতে চান মোস্তাফিজ্জোহা সেলিম

বেনাপোল পৌরবাসীর সেবা করতে  মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন  শার্শা উপজেলা যুবদলের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম।
আজ সকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি  মেয়র নির্বাচনে অংশ গ্রহনে  ইচ্ছে প্রকাশ করেন।
সেলিমের রাজনৈতিক অবস্থান তিনি বর্তমান শার্শা উপজেলা যুবদলের আহবাহক ও সাবেক শার্শা উপজেলা এবং বেনাপোল নগর ছাত্রদলের সভাপতি।  সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি  ঐতিহ্যবাহী বেনাপোল সরগম সংগীত একাডেমীর বর্তমান কমিটির  সভাপতি  এবং প্রভাতী সংঘের সব শেষ কমিটির সেক্রেটারী হিসাবে বিগত দিনে নিষ্ঠার সাথো দায়িত্ব পালন করেছেন। শিক্ষা জীবনেও  তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত মাষ্টার্স পাশ।
এদিকে শুভাকাঙ্খীদের দাবির মুখে তরুন প্রজন্মের অহংকার যুবদল নেতা মোস্তাফিজ্জোহা সেলিম বেনাপোল পৌর নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছা প্রকাশের পর তার অনুসারি ও স্থানীয় জনসাধারনের মধ্যে এক নতুন আশার আলোর সঞ্চালন হয়েছে।
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু জানান,  মোস্তাফিজ্জোহা সেলিম এলাকায় একজন  উচ্চ শিক্ষিত ও সব দিক থেকে যোগ্য ব্যক্তি। যিনি পৌর মেয়র হবার যোগ্যতা রাখেন।।তিনি বিভিন্ন  সময় মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন তার  বিরুদ্ধে কোন সময় বিতর্কীত কাজের অভিযোগ নেই। অন্য যারা মেয়র হতে আগ্রহ করছেন তাদের চেয়ে শিক্ষিত,মেধাবি, ধর্মপরায়ন ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি যদি পৌর সভার মেয়র নির্বাচিত হয় তাহলে এই এলাকায় বড় ধরনের উন্নয়ন করা সম্ভব।  তিনি বেনাপোলকে একটি আন্তর্জাতিক মানের বন্দর ও পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।  সেই সাথে ছেলে মেয়েদের খেলা ধুলার পরিবেশ ও গড়ে তুলবেন জানিয়েছেন।
এদিকে জনসেবার নিজেকে আত্ম নিয়োগের অঙ্গীকার সম্পর্কে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন,  বেনাপোল পৌরসভা বর্তমানে উন্নয়নে পিছিয়ে আছে। দীর্ঘদিনের এই অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই।  তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিকমানের পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরো বলেন,বেনাপোল শহর ভারত সংলগ্ন হওয়ায় এখানে হাত বাড়ালে মাদক পাওয়া যায়। আমি এই জনপদে সন্ত্রাস ও মাদক  নির্মুল করে নিরাপদ একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই।
পৌর বাসীর  অধিকার প্রতিষ্ঠা ও জনগণের সেবক হিসেবে সেবার মানসিকতা নিয়ে বেনাপোল বাসির পাশে থাকতে চাই।  তিনি পৌর বাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..