ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা 

ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা 

নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে সকাল ১০ টায় ধামইরহাট ভবনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ একে অপরের সাথে পরিচিত হন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সহ-সভাপতি আবু হানিফ, নুরুজ্জামান, মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল , সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক ও প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু, উপজেলা ছাত্রলীগ নেতা আসিব বাবু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ। পরে সাংসদ শহীদুজ্জামান সরকার এম.পির নেতৃত্বে সকল নেতাকর্মী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারার বাড়ীতে সভানেত্রীর মায়ের কুলখানিতে অংশ নেন। কুলখানিতে ধামইরহাট ও পতœীতলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।