× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

আইরিনের প্রেমে দিওয়ানা আসিফ

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: নবাগত চিত্রনায়ক আসিফ নূর চিত্রনায়িকা আইরিনের প্রেমে দিওয়ানা । তবে বাস্তবে নয় ‘এক পৃথিবী প্রেম’ শিরোনামের সিনেমার গানে এমন দৃশ্য দেখা যায়।

এসএ হক অলিক পরিচালিত এই সিনেমার ‘দিওয়ানা’ শিরোনামের গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আইরিন ও আসিফ। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ১২ আগস্ট সিনেমাটি সারাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা।

রোমান্টিক ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। তবে সিনেমার গল্পের বড় একটা অংশ জুড়ে বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবন-যাপনও দেখা যাবে।

এতে আইরিন-আসিফ ছাড়াও আরো অভিনয় করেছেন- এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, হাসান ইমাম, আমিরুল হক চৌধুরী, আফজাল শরীফ প্রমুখ। পানকৌড়ি চলচ্চিত্রের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ছয়টি গান রয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন- কুমার বিশ্বজিৎ, ইমন সাহা, হাবিব ওয়াহিদ, হৃদয় খান, মিলন মাহমুদ, পড়শী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..