× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

আইপিএলে ৫৮ লাখ টাকায় মুস্তাফিজ

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: মুস্তাফিজ পাকিস্তান সুপার লিগে খেলার প্রস্তাব পেলেও খেলছেন না। তবে ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলের প্লেয়ার ড্রাফটে ছিলেন মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।

রোববার খেলোয়াড়দের ভিত্তিমূল্য প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশের আর কেউ না থাকলেও আছেন বিস্ময় বালক মুস্তাফিজ। তারকা এই বোলারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।

বাংলাদেশি টাকায় যা ৫৮ লাখ ২৬ হাজার ৩৬৭ টাকা। এখন দেখার বিষয় ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইপিএলের নিলামে দল পান কিনা মুস্তাফিজ।

কার কত ভিত্তিমূল্য:
২ কোটি রুপি : যুবরাজ সিং, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন, ইশান্ত শর্মা, মিচেল মার্শ, আশিস নেহরা, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, সঞ্জু স্যামসন ও ধাওয়াল কুলকারনি।

১.৫ কোটি রুপি : ডেল স্টেইন, মোহিত শর্মা ও জস বাটলার।
১ কোটি রুপি : ইরফান পাঠান ও টিম সাউদি।

৫০ লাখ রুপি : মুস্তাফিজুর রহমান, মার্টিন গাপটিল, জ্যাসন হোল্ডার ও বারিন্দের স্রান।

আগামী ৮ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের আসর।


এ ক্যটাগরির আরো খবর..