× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আইনজীবী দম্পতির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে মামলা আটক ১

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধিঃ যশোরে জজ আদালতের আইনজীবী হেলাল উদ্দিন ও তার স্ত্রী ইভা বেগমের নামে কোতয়ালী থানায় ধর্ষণ, যৌন নিপীড়ন ও মারপিটের মামলা হয়েছে।

শুক্রবার এজাহার দিলেও শনিবার তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এজাহার দেওয়ার পর পরই পুলিশ অ্যাডভোকেট হেলালকে আটক করে। মামলার বাদী তার বাসার সাবেক গৃহপরিচারিকা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের এক দিনমজুরে স্ত্রী। তিনি বর্তমানে শহরের কাজীপাড়ায় আনু কাজীর বাড়িতে ভাড়া থাকেন। মামলায় আসামি করা হয়েছে কাজীপাড়া এলাকার মৃত মাহবুব আলমের ছেলে হেলালউদ্দিন ও তার স্ত্রী ইভা বেগমকে। এজাহারে মারপিট, যৌন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

বাদীর অভিযোগ, তিনি ২০০০ সাল থেকে ওই বাসায় কাজ করতেন। তখন হেলাল-ইভা দম্পতি নিঃসন্তান ছিলেন। আট বছর আগে বাদীর শিশু মেয়েকে (১০) ওই বাসায় গৃহপরিচারিকার কাজে নেন দম্পতি। তারা শিশুটিকে কাজের পাশাপাশি লেখাপড়া শিখিয়ে নিজের মেয়ের মতো করে মানুষ করে বিয়ে দেবেন বলে আশ্বাস দেন। পরে হেলাল-ইভা দম্পতির একটি পুত্র সন্তান জন্মায়। ২০১৪ সালের ২৬ মে বাদী তার মেয়েকে দেখতে এসে পাননি। বলা হয়, ‘সে বেড়াতে গেছে’। ৩-৪ দিন পর তিনি ফের ওই বাড়িতে এসে মেয়েকে অসুস্থ অবস্থায় পান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সে কারণে মেয়েকে তিনি নিজ বাড়িতে নিয়ে যান।

মেয়েটি তার মাকে জানায়, ইভা সন্তানসম্ভবা থাকাকালে হেলাল উদ্দিন প্রতিরাতে তাকে ধর্ষণ করতেন। একদিন হেলালের স্ত্রী ইভা বেগম রাতে বাথরুমে যাওয়ার সময় মেয়েটির প্যান্ট খোলা দেখতে পান। এসময় তিনি মেয়েটির যৌনাঙ্গ কাঁচি দিয়ে কেটে দেন। এর পর থেকে ইভা বেগম মেয়েটিকে কারণে-অকারণে নিয়মিত মারপিট করতেন। সে কারণে তার সারা শরীরে ক্ষতচিহ্ন। বাদী অভিযোগ করেন, এ ঘটনা এলাকাবাসীকে জানালে তারা শালিশ করেন। শালিশের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাডভোকেট হেলাল মেয়েটির বিয়ের ব্যবস্থা করা এবং বিয়ে না হওয়া পর্যন্ত তিন হাজার টাকা করে চিকিৎসা খরচ দিতে বাধ্য। কিন্তু হেলাল প্রথম কয়েক মাস টাকা দিলেও পরে বন্ধ করে দেন। অথচ মেয়েটির যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এখনও রয়ে গেছে।

চিকিৎসা খরচ বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়ে অ্যাডভোকেট হেলাল ও তার স্ত্রী ইভা বেগমের বিরুদ্ধে মামলা করেছেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

এব্যাপারে কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী বলেন, আইনজীবী হেলাল উদ্দিন একজন লম্পট। শুক্রবার তাকে আটক করা হয়েছে। তার স্ত্রী ইভা বেগম আরও খারাপ চরিত্রের। একটি অসহায় মেয়েকে এভাবে নির্যাতন করার কথ ভাবাও যায় না।’


এ ক্যটাগরির আরো খবর..