× Banner
সর্বশেষ

অ্যান্ড্রয়েডে মুক্তিযুদ্ধের লড়াই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক: এবার আপনি পাকিস্তানি সৈন্যদের সঙ্গে লড়তে পারেন মুক্তিযোদ্ধা হয়ে আপনার এন্ড্রয়েড মোবাইলে। তীব্র লড়াই করে রক্ষা করতে পারেন মুক্তিযুদ্ধের ক্যাম্পটিকে। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য প্রথমবারের মতো তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধের গেমিং অ্যাপ।

‘হিরোজ অব ৭১’ নামক মুক্তিযুদ্ধের এই গেমিং অ্যাপটি তৈরি করেছে দেশীয় অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান পোর্টব্লিস। গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে এই গেমিং অ্যাপটি।

গেমটিতে গেমারের সামনে পাকিস্তানি সৈন্য আসতে থাকবে। তাদের মেরে এগোতে হবে। মোট ১৬টি লেভেল রয়েছে এই গেমটিতে। শেষ লেভেল পার করতে পারলেই গেমার রক্ষা করতে পারবেন নিজের ক্যাম্পকে।


এ ক্যটাগরির আরো খবর..