অ্যান্টিবায়োটিক ন্যাপ্রোক্সেন প্লাস নিষিদ্ধ করেছে হাইকোর্ট

অ্যান্টিবায়োটিক ন্যাপ্রোক্সেন প্লাস নিষিদ্ধ করেছে হাইকোর্ট

জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যান্টিবায়োটিক ন্যাপ্রোক্সেন প্লাস নিষিদ্ধ করেছে হাইকোর্ট। অ্যান্টিবায়োটিকটির রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করেন। ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য জেনিথ ফার্মাকে নির্দেশও দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মানহীন হওয়ায় এ আদেশ দেন। এর প্রেক্ষিতে ওষুধটি উৎপাদন, বিক্রি, মজুত করা যাবে না।

চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি এই ওষুধকে মানহীন ঘোষণা করে।

নিষিদ্ধ এই অ্যান্টিবায়োটিক ওষুধ ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন করে আসছে জেনিথ ফার্মা। এ নিয়ে গত পাঁচ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মা নোটিশের যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান রিট পক্ষের আইনজীবী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।