× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

ডেস্ক

তুরস্কে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোড়ণে নিহত অন্তত ১২

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
শর্ট সার্কিটের আগুনে পুড়ল

তুরস্কের একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোড়ণে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন, আহত অন্তত চারজন।

মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণটি ঘটে। পড়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বিস্ফোড়ণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বালিকেসি প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় বিস্ফোড়ণটি ঘটে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে কারখানার বাইরে কাঁচ এবং ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা গেছে। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণে ১২ জন কর্মচারী মারা গেছেন। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমি নিহতদের প্রতি সৃষ্টিকর্তার কাছে রহমত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

স্থানীয় কর্তৃপক্ষ নাশকতার আশঙ্কা নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, প্রাথমকিভাবে বিস্ফোড়ণের কারণ জানা যায়নি। আমরা এর কারণ কী তা খুঁজে বের করার চেষ্টা করছি।


এ ক্যটাগরির আরো খবর..