× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ডেস্ক

অস্ট্রেলিয়ার রানপাহাড়- ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
অস্ট্রেলিয়া

বোলাররা সুবিধা করতে পারলো না, সুবিধা করতে পারছে না ক্যারিবীয় ব্যাটাররাও। অ্যাডিলেডে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার রানপাহাড়ে চাপা পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমেও ধুঁকছে।

ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেনের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১১ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০২ রান তুলেছে ক্যারিবীয়রা। এখনও তারা পিছিয়ে আছে ৪০৯ রানে।

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল হাল ধরে আছেন দলের। ৪৭ রানে অপরাজিত তিনি। সঙ্গে ১ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামবেন নাইটওয়াচম্যান অ্যান্ডারসন ফিলিপ।

এর আগে টানা তৃতীয় সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার লাবুশেন। যার মধ্যে একটি আবার ডাবল সেঞ্চুরিও। অ্যাডিলেডে সর্বশেষ টেস্টে জোড়া হাঁকানোর পর আবারও করলেন সেঞ্চুরি। এবার খেললেন ১৬৩ রানের বড় ইনিংস।

শুধু লাবুশেনই নয়, তার সঙ্গে বড় স্কোর গড়েছেন ট্রাভিস হেডও। ১৬৩ রান করে ল্যাবুশেন আউট হওয়ার পর হেড খেলেছেন ১৭৫ রানের ইনিংস।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জয় পেয়েছিলো ১৬৪ রানের বড় ব্যবধানে। দ্বিতীয় এবং শেষ টেস্টে অ্যাডিলেডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অসিরা। ব্যাট করতে নেমে প্রথম দিনই বড় রানের ইঙ্গিত দিয়েছিলো অস্ট্রেলিয়া। ৮৯ ওভার ব্যাট করে ৩ উইকেটে তুলেছিল ৩৩০ রান।

১২০ রানে অপরাজিত ছিলেন লাবুশেন। তার সঙ্গে ১১৪ রানে ট্রাভিস হেড। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে নিজের ইনিংসের সঙ্গে আরও ৪৩ রান যোগ করে আউট হন লাবুশেন।


এ ক্যটাগরির আরো খবর..