× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফরে বাধা নেই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ পারিশ্রমিক দ্বন্দ্বে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) সমঝোতায় পৌঁছেছে। সুতরাং নির্ধারিত সময়ের মধ্যেই হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর।

বুধবার দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ এক বিবৃতির বরাতে জানায়, সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও এসিএ‘র প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

স্থানীয় সময় বিকেলে সাড়ে ৪টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।

২ টেস্টের সিরিজ খেলতে আসছে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া দলের।

সিএর প্রস্তাবিত নতুন আর্থিক কাঠামো মেনে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি অজি ক্রিকেটাররা। যে কারণে চুক্তিহীন হয়ে পড়ায় গেলো ১ জুলাই থেকে ‘বেকার’ হয়ে পড়ে দেশটির ২৩০ ক্রিকেটার।

তাদের দাবি ছিল, বোর্ডের আয়কৃত রাজস্বের ভাগ জাতীয় দলের পাশাপাশি রাজ্যদলের ক্রিকেটাররাও পাবেন। কিন্তু সিএ খেলোয়াড়দের এ দাবি মেনে না নেয়ায় সংকটের মুখে পড়ে অস্ট্রেলীয় ক্রিকেট।

নিজেদের অবস্থানে অনড় থেকে এর আগে দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করে অস্ট্রেলিয়া ‘এ’ দল।

পাশাপাশি অনিশ্চায়তায় অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর, সেপ্টেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ। শুধু তাই নয় নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজও। যদিও বোর্ড-খেলোয়াড় দ্বন্দ্বের অবসানে এরই মধ্যে কয়েক দফা আলোচনায় বসেছে এসিএ-সিএ।

২০০৬ সালের পর আর কখনো বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। চলতি মাসে যে সফরসূচি রয়েছে, তা আসলে গেলো বছর মাঠে গড়ানোর কথা ছিল।

কিন্তু নিরাপত্তা ঝুঁকির অজুহাতে সেবার সফর বাতিল করে অস্ট্রেলিয়া।

 


এ ক্যটাগরির আরো খবর..