× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত

‘অস্কার গণক’ করণ জোহর!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোববার সন্ধ্যায় হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল অস্কারের ৮৮তম আসর। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে এবার কার কার হাতে উঠছে অস্কারের সোনালি মূর্তি—তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অনেকেই অনুমান করছিলেন কাদের এবার অস্কার পাওয়ার সম্ভাবনা বেশি। বলিউডের চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও তাঁর ‘অস্কার অনুমান’ জানিয়ে একটি টুইট করেছিলেন রোববার সকালে। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর দেখা গেল, করণের ধারণার সঙ্গে বাস্তবের ঘটনা পুরোপুরি মিলে গেছে।

এবার ‘সেরা ছবি’ বিভাগে অস্কার পেয়েছে ‘স্পট লাইট’, ‘সেরা পরিচালক’ হয়েছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু তাঁর ‘রেভেন্যান্ট’ ছবির জন্য, ‘সেরা অভিনেতা’ লিওনার্দো ডিক্যাপ্রিও আর ‘সেরা অভিনেত্রী’ ব্রি ল্যারসন। রোববার সকালে ঠিক এই নামগুলো লিখেই টুইট করেছিলেন করণ।

এক টুইট বার্তায় হ্যাশট্যাগ দিয়ে করণ তাঁর অনুমিত এই নামগুলো লেখেন। এরপর নিচে লেখেন, ‘অস্কার অনুমান’।

করণের এই অনুমান হুবহু মিলে যাওয়াতে অনেকেই খুব আশ্চর্য হয়েছেন।

এ প্রসঙ্গে বলিউডের তারকা রিতেশ দেশমুখ করণের উদ্দেশে মজা করে লিখেছেন, ‘তুমি এটি আগেই ফাঁস করে দিলে


এ ক্যটাগরির আরো খবর..