× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

অসুস্থ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসতে হবে : রাষ্ট্রপতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ পরীক্ষায় অসুস্থ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসতে হবে। অনৈতিক শিক্ষা কখনো সমাজ, দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। প্রাথমিক ও মাধ্যমিকসহ পাবলিক পরীক্ষায় সন্তানদের ‘এ প্লাস’ অর্জনে কোনো অশুভ ও অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হবেন না।  অভিভাবকদের উদ্দেশে বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার দু’টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি। এসময় ভাষণে তিনি সবার প্রতি এই আহ্বান জানান।

সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ও বিকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের  সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, অভিভাবকদের শুধুমাত্র তাদের ছেলেমেয়েদের পরীক্ষার ফল দেখলেই চলবে না, তাদের নৈতিকতার বিষয়েও দেখতে হবে। নৈতিক শিক্ষার অভাবেই বর্তমান সমাজে অবক্ষয় দেখা দিয়েছে।

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘দ্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০’ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গুণগতমানের শিক্ষা, অবকাঠামোর উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহয়োপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

অন্যায় ও অসত্যের সঙ্গে আপস না করার জন্য স্নাতকদের পরামর্শ  দিয়ে রাষ্ট্রপতি বলেন, তোমাদের ওপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে তোমাদের ডিগ্রির মর্যাদা সমুন্নত রাখবে এবং কখনো ব্যক্তিগত মর্যাদা ও নৈতিকতা বিসর্জন দেবে না।

কিছুদিন আগে উগ্রবাদীদের হাতে আক্রান্ত অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালকে সমাবর্তনে বক্তা হিসেবে দেখে নিজের স্বস্তির কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য। বিদ্বেষ, বিভেদ কিংবা অকল্যাণের জন্য নয়।


এ ক্যটাগরির আরো খবর..