× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি ভারতীয় হাইকমিশনার ভিসা নিয়ে যে বার্তা দিলেন মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকা-১৬: চাঁদাবাজি-সন্ত্রাস রুখতে হটলাইন চালু, জননিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা ১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস-নারীবান্ধব গণপরিবহন অগ্রাধিকার কারচুপির অভিযোগ – চার আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান – লারিজানি অষ্টম জাতীয় ভোটার দিবস আজ – স্থগিত সব কর্মসূচি

নিউজ ডেস্ক

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ – স্থগিত সব কর্মসূচি

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
অষ্টম জাতীয় ভোটার দিবস আজ - স্থগিত সব কর্মসূচি

‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬। তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনে আজকের (২ মার্চের) সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস পালিত হবে। তবে জাতীয় ভোটার দিবসে কোনো কর্মসূচি পালন করা হবে না। কারণ ইসি জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন।

পরবর্তী সময়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।


এ ক্যটাগরির আরো খবর..