× Banner
সর্বশেষ
পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক 

অশুল্ক বাধা দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য বাড়াতে অশুল্কগত বাধা দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত সরকার বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা জানান ।

ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরো সহজ করতে ২১টি খাদ্যপণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন নিয়ে রপ্তানি করা হচ্ছে বলে জানান শ্রিংলা। তিনি বলেন, দুই দেশের সংস্কৃতি ও প্রকৃতি একই রকম হওয়ায় কৃষি প্রক্রিয়াজাত শিল্পে দুই দেশের ব্যবসায়ীদের সহযোগিতা বৃদ্ধির আরো সুযোগ রয়েছে।

বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সবজি ও ফলমূলসহ বাংলাদেশের কৃষিজাত পণ্যের রপ্তানির অপার সম্ভাবনা দেখা দিয়েছে। এ সময় দুই দেশের ব্যবসায়ীদের কৃষিপণ্যে যৌথ বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সেই সঙ্গে এই ধরনের যৌথ বিনিয়োগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন শিল্পমন্ত্রী। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগে সরকারের উদার নীতি গ্রহণ করারও কথা জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..