× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

পিঁ আই ডি

অশুভ শক্তির বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আবুল হাসানাত আবদুল্লাহ্

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনের অঙ্গিকার

বিএনপি-জামায়াত জোট অসহযোগ আন্দোলনের নামে দেশকে পিছনের দিকে ঠেলে দিতে চায়। এসব অশুভ শক্তির বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্‌।

আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান।

আবুল হাসানাত আবদুল্লাহ্‌ বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীদেরকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি নিরাপদ, সুখী, সুন্দর, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে  হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

তিনি বলেন, দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে দেশের সকলের সহায়ক ভূমিকা অপরিহার্য। এতে আমরা আত্মনির্ভরশীল বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সক্ষম হব।


এ ক্যটাগরির আরো খবর..