× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

অর্থনীতির প্রবৃদ্ধির সঙ্গে দেশে বৈষম্যও বাড়ছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

অর্থনীতি ডেস্কঃ দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে বৈষম্যও বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ‘সেদিনের স্বপ্ন, আজকের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনীতির অগ্রগতির কথা উল্লেখ করে ফরাস উদ্দিন বলেন, আমাদের জিডিপি’র প্রবৃদ্ধি বিশ্বের মধ্যে রোল মডেল। এখন আমরা ভারত ও চীন থেকে এগিয়ে আছি। এভাবে দেশ এগিয়ে গেলে আগামী ১৫-২০ বছর পর বিশ্ব অর্থনীতিতে ২৩তম স্থান দখল করবো। সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের চেয়ে পিছিয়ে পড়বে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র আয়োজিত সেমিনারে বিশিষ্ট কলামিস্ট ও লেখক আবুল মকসুদ বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশকে অনেকগুলো দেশ দ্রুত স্বীকৃতি দিয়েছে। সবাই যুদ্ধের অস্ত্র জমা দিয়েছেন। গৃহযুদ্ধ থেকে দেশ মুক্ত হয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। তিনি স্বদেশ প্রত্যাবর্তন না করলে এটা সম্ভব হতো না।

প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীর শাহাবুদ্দিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..