× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে এসএসসিতে হয়নি আশানুরূপ ফল, অভিমানে আত্মহত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুন, ২০২০
কিশোরী আত্মহত্যা

অংকন তালুকদার: এবারের এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে গোপালগঞ্জে বৃষ্টি মণ্ডল নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
রবিবার (৩১ মে) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বৃষ্টি মণ্ডল মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের বাসুদেব মণ্ডলের মেয়ে ও বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আওয়াল হোসেন বৃষ্টির পরিবারের বরাত দিয়ে জানান, বানিয়ারচর গ্রামের বাসুদেব মণ্ডলের মেয়ে বৃষ্টি মণ্ডল এবার বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৩.৯৪ পেয়ে পাস করে। তবে এই ফলাফলে খুশি হতে পারেনি সে।
একপর্যায়ে রবিবার (৩১ মে) বেলা ১১টার দিকে মোবাইলে পরীক্ষার ফল পাওয়ার পরপরই সে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বৃষ্টির মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..