× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

অভিনেতা টম হিডেলস্টোন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে গুঞ্জন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা টম হিডেলস্টোন এবং প্রিয়াঙ্কা চোপড়া ৬৮তম অ্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন।

টম হিডেলস্টোনের সঙ্গে   সুজান বিয়েরের হাতে ‘দ্য নাইট ম্যানেজার’র জন্য সেরা পরিচালকের (মিনি সিরিজ অথবা মুভি) পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা। তবে শোনা যাচ্ছে, দুজনের মধ্যে সম্পর্ক নাকি আরো গাঢ় হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইঅনলাইন ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, পার্টির পর দুজনকে বেশ আমুদে দেখা গেছে। একে অন্যের সঙ্গে সেলফিও তুলেছেন তারা।

সূত্রটি জানান, টম তার বাহুতে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ছিল এবং খুব ঘনিষ্ঠভাবে কথা বলছিল। কিছু সময় তারা পরস্পরের হাতও ধরে ছিল। প্রিয়াঙ্কা টমের টাই ঠিক করে দিয়েছেন এবং বিদায় নেওয়ার আগে পরস্পর আলিঙ্গন করেছেন এবং গালে চুমুও খেয়েছেন। শুধু তাই নয় প্রিয়াঙ্কা নাকি তার ফোন নম্বর হিডেলস্টোনকে দিয়েছেন।

সূত্রটি আরো জানায়, বিদায় নেওয়ার আগে প্রিয়াঙ্কা টমকে বলেন, খুব শিগগিরই তাদের দেখা হবে। এরপর কয়েক মিনিটের ব্যবধানে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এদিকে সম্প্রতি জনপ্রিয় গায়িকা টেইলর সুইফটের সঙ্গে মাত্র তিন মাসের মাথায় প্রেমের সম্পর্কের ইতি টানেন টম হিডেলস্টোন। এরপর থেকে সিঙ্গেলই রয়েছেন তিনি। অন্যদিকে প্রিয়াঙ্কা অনেকদিন থেকেই তার মি. পার্ফেক্টের অপেক্ষায়। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।


এ ক্যটাগরির আরো খবর..