× Banner
সর্বশেষ
আজ উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস ধ্রুন্ধর ২ মুক্তির আগেই কোটি কোটি টাকা আয় করেছে ফাইনালে বরুনের পরিবর্তে কূলদীপকে দেখা যেতে পারে বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযান বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১

কুষ্টিয়ায় সাপ খেলা দেখাতে গিয়েই অভিজ্ঞ সাপুড়ের মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
অভিজ্ঞ সাপুড়ের মৃত্যু

সাপ নিয়ে যার দিন-রাত কাটে কুষ্টিয়ায় সবচেয়ে বড় ও অভিজ্ঞ সাপুড়ে দাদরুল মল্লিকের (৭২)।  বাড়িতেই পালেন শতাধিক বিষধর সাপ। তবে সেই সাপের ছোবলেই মৃত্যু হলো তার।

শনিবার (১ আগস্ট) কুষ্টিয়ার মিরপুরে বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে সাপ খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে তার মৃত্যু হয়। দাদরুলের ভাতিজা নবীর মল্লিক মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দাদরুল সাপুড়ে মিরপুর পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড কুরিপোল মহল্লার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে কিছু মানুষ তার বাড়িতে সাপের খেলা দেখতে যান। খেলা দেখাতে গিয়ে বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন দাদরুল।

সাপুড়ে দাদরুলের ভাতিজা নবীর মল্লিক বলেন, তার কর্মজীবনে পুরোটাই তিনি সাপ ধরে ও খেলা দেখিয়ে কাটিয়েছেন। শনিবার সাপ খেলা দেখাতে গিয়ে অসাবধানতা বসত সাপের কামড় খান। অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার বাদ এশা স্থানীয় কবরস্থানে দাদরুল মল্লিককে দাফন করা হয়েছে বলে জানান তার ভাতিজা।


এ ক্যটাগরির আরো খবর..