× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

অবৈধ সম্পদ অর্জন মামলায় বাহাউদ্দিন নাছিমের জামিন

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম আদালত থেকে জামিন নিয়েছেন।

আজ সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ জামিন মঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে জানান, বাহাউদ্দিন নাছিম আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক এ জামিন মঞ্জুর করেন।

নথি থেকে জানা যায়, আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ জুলাই সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। এরপর ১৭ জুলাই নাছিম তাঁর মা নূরজাহান বেগমের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করেন। বিবরণী থেকে এক কোটি ৮৩ লাখ এক হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২১ নভেম্বর রমনা থানায় বাহাউদ্দিন নাছিম ও তাঁর স্ত্রী ডা. সুলতানা শামীমা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক বেনজীর আহম্মদ।

পরে দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৮ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


এ ক্যটাগরির আরো খবর..