× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানবন্ধন

ACP
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
প্রতিবাদে শিক্ষার্থীদের মানবন্ধন

পাইকগাছায় লক্ষীখোলা কলেজিয়েটের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ শারিয়ার হোসেন শাওনের অবৈধ ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজিয়েট শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯ টায় ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে পাইকগছা-কয়রা প্রধান সড়কের লস্কর ইউনিয়ন পরিষদের সামনে।

উল্লেখ্য, কলেজ ছাত্রের পিতা মোঃ সামিরুল ইসলামের সাথে আবু মুছার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। কলেজ ছাত্র পিতা সামিরুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল আবু মুছার নের্তৃত্বে নুরুজ্জামান মোল্যা(৪০) দলিল মোল্যা(৫২), আব্দুল মজিদ মোল্যা(৫৫), মোঃ নাহিদুল ইসলাম মোল্যা (১৮) সহ ২/৩ জন আমার নার্সিং পয়েন্টে তারা গালিগালাজ শুরু করে।

এ সময় আমি সহ আমার ছেলে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে কান সহ মাথা ফাটিয়ে গুরতর রক্তক্ত জখম করে। এ সময় এলাকাবাসী তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় ওই দিনই পাইকগাছা থানায় মামলা করি।

মামলায় আবু মুছা মোল্যাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায় এবং নুরজ্জামান পাইকগাছা কোটে জামিন দিতে গেলে জামিন নামুজ্ঞুর করে জেল হাজতে পাঠায়।
এদিকে শাহারীয়ার হোসেন শাওন এর কলেজ বন্ধিু সহ কলেজ শিক্ষার্থীরা তাদের শাস্তি সহ অন্যন্য আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন, কলেজিয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমাম মুরাদ, আশরাফুজ্জামান বাবু, তৈয়েবুর রহমান কিবরিয়া, ইয়াসিন আরাফাত, রাসেলুজ্জামান, মোস্তফা রাফিদ প্রিন্স, সৌরভ কুমার ঢালী, সেফাতুল্লাহ ও রাশেদুজজামান রিজভী। এ সময় তারা বলেন, ২ নং আসামী নুরজ্জামন একজন মাদকাক্ত ও মাদক বিক্রেতা। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..