× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

অবশেষে মাঠে নামছেন আরদা তুরান ও অ্যালেক্স ভিদাল

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: এতদিন মাঠে নামতে পারেননি আরদা তুরান ও অ্যালেক্স ভিদাল। অবশেষে এই দুজনের দীর্ঘ অপেক্ষা শেষ হচ্ছে। বুধবার রাতে কোপা ডেল রেতে এসপানিওলের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন বার্সেলোনার ‘নতুন’ দুই খেলোয়াড়।

নিয়মবহির্ভূতভাবে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে নেওয়ার কারণে দলবদলে বার্সাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। গ্রীষ্মকালীন দলবদলে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তুরান আর সেভিয়া থেকে ভিদালকে দলে ভিড়িয়েও তাই মাঠে নামাতে পারেনি বার্সা। ফিফার সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এই দুজনকে খেলাতে আর কোনো বাধা নেই।

বার্সায় তুরান ৭ নম্বর আর ভিদাল ২২ নম্বর জার্সি পরে খেলবেন। কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার এসপানিওলের বিপক্ষেই বার্সার জার্সিতে অভিষেক হচ্ছে তাদের। ম্যাচের আগের দিন বার্সা কোচ লুইস এনরিকও সেটা একরকম নিশ্চিত করেছেন, ‘আমি খুবই খুশি যে, ওরা (তুরান ও ভিদাল) অভিষেকের জন্য প্রস্তুত। ওরা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় রয়েছে। ওরা দলে বাড়তি কিছু যোগ করবে, যা এই মুহূর্তে আমাদের দরকার।’

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এসপানিওলের মুখোমুখি হচ্ছে বার্সা। গত শনিবার লা লিগা নগরপ্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে এনরিকের দল, হারায় শীর্ষস্থানও। ওই ম্যাচে অবশ্য বার্সার বেশ কিছু প্রচেষ্টা পোস্টে লেগে ব্যর্থ হয়। দলের সেরা তারকা লিওনেল মেসির একটি বাঁকানো ফ্রি-কিক ক্রসবারে লাগলে গোলবঞ্চিত হয় অতিথিরা। পরে ছয় গজ দূর থেকে নেওয়া লুইস সুয়ারেসের একটি প্রচেষ্টাও ফিরে আসে পোস্টে লেগে।

লা লিগায় তার আগের ম্যাচেও বার্সার ‘প্রতিপক্ষ’ হয়ে দাঁড়িয়েছিল গোলপোস্ট। রিয়াল বেতিসের বিপক্ষে সেই ম্যাচে বার্সা ৪-০ গোলে জিতলেও আরো ৬টি গোলের প্রচেষ্টা পোস্টে বাধা পায়। এসপানিওলের বিপক্ষে এই ম্যাচ তাই লুইস এনরিকের দলের জন্য দুর্ভাগ্য পেছনে ফেলার মিশন। বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত দেড়টায়।


এ ক্যটাগরির আরো খবর..