× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

ডেস্ক

পাইকগাছায় তিন দিন পর অপহৃত আমিনুরের লাশ উদ্ধার

Dutta
হালনাগাদ: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কলেজৃ ছাত্র আমিনুরের লাশ তিন দিনের মাথায় নদীতে পাওয়া গেছে। হত্যাকান্ডের তিন দিনের মাথায় বুধবার সকালে কপােতাক্ষ নদের আগড়ঘাটা থেকে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এসময় শত শত মানুষ আমিনুরের লাশ পাওয়ার খবরে ভীড় করে। উল্লেখ্য, গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে,কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আমিনুর রহমান (১৭) কে গদাইপুর গ্রামের জিল্লুর সরদারের ছেলে ফয়সাল সরদার (২০) মুক্তিপণের দাবিতে অপহরণের পর আগড়ঘাটা সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ে কুপিয়ে হত্যার পর মৃতদেহ নদে ভাসিয়ে দেয়।

এ ঘটনায় নিহত কলেজ ছাত্রের পিতা বাদী হয়ে আটক ফয়সালকে আসামী করে থানায় হত্যা মামলা করে। যার নং-০৭, তাং ০৯/১১/২০২১ ইং।
আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দী দিয়েছে হত্যাকারী ফয়সাল। অন্যদিকে, খুনি ফয়সালের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল জানায়, তার প্রেমিকার মােটরসাইকেল কেনার আর রক্ষা করতে সে আমিনুরকে অপহরণ করে তার পিতার কাছে মুক্তিপণ দাবি করে। তবে মুক্তিপণ নেওয়ার আগেই তাকে হত্যার ঘটনায় বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..