× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

অপকৌশলে বেতন বৃদ্ধির পায়তারার অভিযোগ তিন কর্মকর্তা বিরুদ্ধে

admin
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: কর্মচারীদের বেতন কমিয়ে তাদের দিয়ে আন্দোলন করিয়ে নিজেদের বেতন বৃদ্ধির অপকৌশল ব্যবহার করার অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু সেতু রক্ষনাবেক্ষন ও পরিচালনায় নিয়োজিত চায়না কমিউনিকেশন এন্ড কন্ট্রাকশন কোম্পানী (সিসিসিসি)র আরটিআইডাব্লিউ এর প্রকৌশলী নাসির উদ্দিন, সেতু রক্ষনাবেক্ষন প্রকৌশলী রফিকুল ইসলাম রতন ও মানবসম্পদ কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা যায়, বঙ্গবন্ধু সেতু রক্ষনাবেক্ষন ও পরিচালনায় নিয়োজিত চায়না কমিউনিকেশন এন্ড কন্ট্রাকশন কোম্পানী (সিসিসিসি)র আরটিআইডাব্লিউ ঐ তিন কর্মকর্তা কর্মচারীদের ডেকে তাদের বেতন অর্ধেক করা হচ্ছে এমন গুজব ছড়িয়ে দিয়ে কোম্পানীর কাছ থেকে নিজেদের বেতন বৃদ্ধির অপকৌশলের ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, শনিবার উর্ধ্বতন কর্মকর্তা নাসির, রতন ও সেলিম ওয়ারলেসের মাধ্যমে কর্মরত সিকিউরিটিসহ সকল কর্মচারীদের অফিসে তলবের নির্দেশ দেন। ওইদিন বিকালেই কর্মচারীরা অফিসে গেলে তাদের বেতন অর্ধেক করা হবে বলে জানানো হয়। এতে ক্ষুব্দ হয়ে উঠে তারা। বেতন অর্ধেক হওয়ার কারন জিজ্ঞাস করায় তাদের চাকুরিচ্যূতের হুমকি দেয় ওই তিন কর্মকর্তা। এসময় কর্মচারীরা অফিস বাদ দিয়ে সেতুতে আন্দোলন শুরু করে। পরে ওই তিন কর্মকর্তাকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বিবিএর প্রকৌশলী ওয়াসিম আলী আন্দোলনরত কর্মচারীদের বেতন কমবে না মর্মে তাদের আশ্বাস্ত করলে তারা শান্ত হয়ে স্ব স্ব কর্মস্থলে ফিরে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আন্দোলনকারী জানান, বঙ্গবন্ধু সেতুর রক্ষনাবেক্ষন ও পরিচালনার দায়িত্বে নতুন নিয়োগ পাওয়া ‘সিসিসিসি’ কোম্পানী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর যাদের বেতন ৩৫ হাজার টাকার উপরে তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নেন। এদের মধ্যে প্রকৌশলী নাসির, রতন ও এইচআর কর্মকর্তা সেলিমের বেতন সর্বোচ্চ। তাদের বেতন আরো বৃদ্ধির জন্য তারা কোম্পানীকে কর্মচারীদের বেতন কমানোর প্রস্তাব দেয়। এরপর ওই তিন কর্মকর্তা সকলকে ডেকে বেতন অর্ধেক করা হবে বলে জানায়।

তারা বলেন, ওই তিন কর্মকর্তার মধ্যে নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম রতন ভূয়া ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কিনে প্রকৌশলী সেজে লক্ষাধিক টাকা বেতন উত্তোলন করছে। এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত নাসির, রতন ও সেলিমকে চাকুরিচ্যূত না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এবিষয়ে কোম্পানীর আরটিআইডাব্লিউ এর প্রকৌশলী নাসির উদ্দিন, সেতু রক্ষনাবেক্ষন প্রকৌশলী রফিকুল ইসলাম রতন ও মানবসম্পদ কর্মকর্তা সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন এবং কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

কর্মচারীদের আন্দোলনের বিষয়ে জানতে বঙ্গবন্ধু সেতুর দায়িত্বে থাকা বিবিএর প্রকৌশলী ওয়াসিম আলীর সাথে মোবাইলে (০১৭১৭৭৯৬১৩২) একাধিকবার যোগাযোগে ব্যর্থ হয়ে বঙ্গবন্ধু সেতুর বিবিএর সাইট অফিসে গিলে সিকিউরিটিরা জানান, স্যার (ওয়াসিম আলী) সাংবাদিকদের সাথে কোন কথা বলবেন না।


এ ক্যটাগরির আরো খবর..