অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে খালেদা জিয়াকে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি সোজা হয়ে বসতে পারছেন না। হাত দিয়ে কিছু ধরে রাখতে পারছেন না।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসন খুবই অসুস্থ হলেও তাকে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না। অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি বলেন, জামিন বেগম খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার হলেও তাকে জামিন দেয়া হচ্ছে না। বাধা সৃষ্টি করছে সরকার।

তিনি আরও বলেন, পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ প্রার্থীরা যাতে জিতে সেভাবেই কাজ করছে নির্বাচন কমিশন। এ সরকারকে ইতিহাস ক্ষমা করবে না। এজন্য কোনও পরিস্থিতির উদ্ভব হলে সরকারকেই দায় নিতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।