× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

পিআইডি

অন্যায্য শ্রম ব্যবস্থা ও ইউনিয়ন বিরোধী বৈষম্য দূরীকরণে ৩ দিনের কর্মশালা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
অন্যায্য শ্রম ব্যবস্থা

শ্রম অধিদপ্তর ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) যৌথ উদ্যোগে ‘‘অন্যায্য শ্রম ব্যবস্থা ও ইউনিয়নবিরোধী বৈষম্য দূরীকরণ’’ শীর্ষক এক কর্মশালা আজ মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালাটি আগামী ২৯ জুন পর্যন্ত চলবে।

শ্রম সচিব তার বক্তব্যে বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকে বাংলাদেশ নিরাপদ ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে কিন্তু ট্রেড ইউনিয়ন অধিকার ও শ্রমিক ন্যায়বিচারের ক্ষেত্রে চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে। ইউনিয়ন সদস্যদের ভীতি প্রদর্শন, নিয়োগকর্তাদের হস্তক্ষেপ এবং অবৈধ বরখাস্তের মতো ঘটনা শিল্পে শান্তি ও অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ULP (Unfair Labour Practices) এবং AUD (Anti-Union Discrimination) মামলায় দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ILO-এর Advancing Decent Work in Bangladesh প্রকল্পের সহযোগিতায় শ্রম অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপের কথা উল্লেখ করেন, যা ট্রেড ইউনিয়ন নিবন্ধন, শ্রম বিরোধ নিষ্পত্তি ও কর্মক্ষেত্রে সহিংসতা রোধে ভূমিকা রাখছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ. কে. এম. তারিকুল আলম। এছাড়াও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি নিরান রাজমুঠান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..