অন্য ধর্মের অনুভূতি নিয়ে কেউ কথা বলতে পারবে না -প্রধানমন্ত্রী

অন্য ধর্মের অনুভূতি নিয়ে কেউ কথা বলতে পারবে না -প্রধানমন্ত্রী

সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস নিয়েই সবাইকে চলতে হবে। মানুষ যে ধর্মেরই হোক না কেন, তার ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ কথা বলতে পারবে না, তার ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না। বাংলার ঐতিহ্য ধরে রেখে সবাইকে ভিন্ন মত এবং ধর্মকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এ বছর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। সব ভেদাভেদ ভুলে বাঙালিরা সবসময় সব ধর্মের অনুষ্ঠান-উৎসবে শামিল হয়। আমরা কিন্তু প্রতি উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উৎসব উদযাপন করি। যে কারণে বলি, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।’ সবার উৎসবই আমরা সম্মিলিতভাবে করে থাকি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন, যারা বসবাস করেন বা বাংলাদেশের নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, যার যার ধর্ম সমানভাবে পালন করবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কোথাও যেন এক শতাংশ জমি অনাবাদী পড়ে না থাকে। বিশ্ব নেতারা আশঙ্কা করছেন, ২০২৩ সালে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

তিনি আরও বলেন,  আমরা চাই আমাদের এই দেশে যারা জন্মগ্রহণ করেছে, এই দেশে যারা বসবাস করে বা যারা বাংলাদেশের নাগরিক সে যে ধর্মেরই হোক যার যার ধর্ম সবাই স্বাধীনভাবে পালন করবে। আমরা কিন্তু প্রত্যেকটা উৎসবই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে কিন্তু আমরাও উদযাপন করি। যে কারণে বলি ধর্ম যার যার উৎসব সবার। সব উৎসবে কিন্তু আমরা সম্মিলিতভাবে উদযাপন করে থাকি সেটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিষয়। সেখানে আমাদের সবচেয়ে বড় সার্থকতা বাংলাদেশে এই চেতনা আমরা ধরে রাখতে পেরেছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।