× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

পিআইডি

অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে বাংলাদেশ বেতার -প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী শক্তি

বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী শক্তি হিসেবে বাংলাদেশ বেতার কাজ করছে। বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিশ্ব বেতার দিবস-২০২৫ উপলক্ষ্যে বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “১৩ ফেব্রুয়ারি ‘বিশ্ব বেতার দিবস-২০২৫’ উদ্‌যাপিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের শিল্পী, কলাকুশলী, শ্রোতা ও সম্প্রচারকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

‘বিশ্ব বেতার দিবস-২০২৫’ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রেডিও ও জলবায়ু পরিবর্তন’ (Radio and Climate Change)। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এ প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ‘ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র’ নামে বাংলাদেশ বেতার যাত্রা শুরু করে। দেশের প্রাচীনতম ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাদেশ বেতার তার প্রতিষ্ঠাকাল থেকেই এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সাক্ষরতার হার বৃদ্ধি, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, দেশের ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরাসহ দেশের সার্বিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখে আসছে।

মহান মুক্তিযুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট হিসেবে কাজ করা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিসংগ্রামে অনন্য ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের পুরোটা সময় বাংলাদেশ বেতার মুক্তিযোদ্ধাসহ এদেশের জনগণকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছে।

আমি ‘বিশ্ব বেতার দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।”


এ ক্যটাগরির আরো খবর..